চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার টুয়েসডে: যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দিনটি কেন গুরুত্বপূর্ণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ট্রাম্প ও বাইডেনের মধ্যে বিতর্কের দৃশ্য, যুক্তরাষ্ট্রের রাজনীতির গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের (প্রাইমারি) সবচেয়ে বড় দিন আজ মঙ্গলবার (৫ মার্চ)। আজ একসাথে দেশটির ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকানদের মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি ব্যস্ত দিন হতে চলেছে। দু’জনই আজ তাদের শক্তি এবং সম্ভাব্য দুর্বলতাগুলো যাচাই করে নিতে পারবেন। নভেম্বরের আসন্ন নির্বাচনে তারা দু’জন যে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন, তা প্রায় নিশ্চিতই বলা যায়।

সুপার টুয়েসডে কী?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হলে প্রার্থীকে আগে নিজ দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। জিতে আসতে হয় অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাইয়ে। সেখানে রাজনৈতিক দলগুলোর নিবন্ধিত ভোটাররা নিজ দলের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এরপরই বিজয়ী প্রার্থী দলের মনোনয়ন পান।

সুপার টুয়েসডেতে এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে ভোট হয়। ভোট দেন লাখো নিবন্ধিত ভোটার। অর্থাৎ এদিন যিনি সবচেয়ে বেশি রাজ্যে জয় পাবেন, দলীয় মনোনয়নে তিনিই শেষ হাসি হাসবেন।

আজ দেশটির আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, উত্তর ক্যারোলিনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, ভারমন্ট, ভার্জিনিয়া এবং মার্কিন সামোয়া অঞ্চলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে দিনটিকে ‘সুপার টুয়েসডে’ বলা হচ্ছে।

Reneta

এই সবগুলো রাজ্যেই প্রার্থী নির্বাচন করবে রিপাবলিকানরা। তবে ডেমোক্র্যাটরা আলাস্কা বাদে বাকি রাজ্যগুলোতে তাদের প্রার্থী নির্বাচন করবে। এই ভোটাভুটিতে সম্ভাব্য প্রার্থীরা তাদের পক্ষে দলীয় প্রতিনিধি জড়ো করবেন। এই প্রতিনিধিরা দলের জাতীয় সম্মেলনে নিজ নিজ অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন।

রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে প্রার্থীর কমপক্ষে ১ হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন প্রয়োজন হয়। আর ডেমোক্র্যাট প্রার্থীর প্রয়োজন ১ হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প আজ ৭৭৩ জন প্রতিনিধির সমর্থন আদায় করতে পারবেন। বর্তমানে তার পক্ষে ২৪৪ জন প্রতিনিধির সমর্থন রয়েছে। এতে করে ট্রাম্প তার অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে নির্বাচন থেকে দূরে ঠেলে দিবেন। যদিও সবটাই ধারণা তবে আজকের দিনটি হতে পারে ট্রাম্পের জন্য অপ্রত্যাশিত। অপরদিকে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের মনোনয়ন অনেকটাই নিশ্চিত। যদিও সম্প্রতি তার শারীরিক অবস্থা তার মনোনয়ন পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চিয়তায় ফেলে দিয়েছিল।

প্রতিটি অঙ্গরাজ্যে প্রাইমারি ও ককাসে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে ফলাফল প্রকাশ শুরু হবে। সাধারণত স্থানীয় সময় রাত ৮ টার পরে ফলাফল জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্রসুপার টুয়েসডে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

আগস্ট ৭, ২০২৬
গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেন

ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে নির্যাতনের অভিযোগ

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

আগস্ট ৭, ২০২৬

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT