চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে বাজিমাত করছে ‘জাত’, সিকুয়েলের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু করেছিলেন সানি দেওল। তার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাত’ ছবিতেও সেই দাপট ধরে রেখেছেন তিনি। এবার চার দশকের ফিল্মি ক্যারিয়ারে এই সিনেমার হাত ধরেই নতুন রেকর্ড গড়লেন সানি দেওল।

আর এমন বক্স অফিস সাফল্যের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ‘জাত ২’ সিনেমার ঘোষণা করলেন এই সুপারস্টার।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাত’ সিনেমাতে রবিনহুড অবতারে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছেন সানি দেওল। আর এবার সেই ছবির সাফল্যের কথা মাথায় রেখেই সিক্যুয়েলের ঘোষণা করলেন অভিনেতা। প্রথম ছবির মতো ‘জাত ২’-এর পরিচালকের আসনেও থাকছেন গোপীচাঁদ মালিনেনি।

পরিচালকের পাশাপাশি প্রযোজনা সংস্থারও হেরফের হয়নি। সিকুয়েল পোস্টার প্রকাশ্যে এনে সানির হুঙ্কার, ‘জাত এবার নতুন মিশনে।’

তবে মুখ্য চরিত্রে সানি দেওল থাকলেও এবার খলনায়কের ভূমিকায় রণদীপ হুদা থাকছেন কিনা তা নির্মাতাদের তরফে জানানো হয়নি। ‘জাত’ ছবির মুক্তির সাত দিনের মাথায় সিকুয়েলের ঘোষণা করলেন সানি দেওল। যে ছবি অভিনেতার ৪২ বছরের ফিল্মি ক্যারিয়ারে সব থেকে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছে।

বলিউড সূত্রে খবর, ‘গদর’-এর তুলনায় ব্যবসার অঙ্কে অনেকটা পিছিয়ে গেলেও মাত্র ৭ দিনেই ৬০ কোটি টাকার ব্যবসা করেছে ‘জাত’। এই সিনেমার হাইভোল্টেজ ট্রেলারেই কৌতূহলের পারদ চড়িয়েছিলেন সানি।

Reneta

একই সঙ্গে সানি দেওলের সম্মুখ সমরে দেখা গেছে রণদীপ হুদাকে। যিনি নিষ্ঠুর খলনায়ক রণতুঙ্গার চরিত্রে অভিনয় করেছেন। যার নির্মম অত্যাচারে গ্রামবাসীদের প্রাণ ওষ্ঠাগত। গ্রামকে শ্মশান পরিণত করেছে সে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিনহুডের মতো অবতরণ করেন সানি দেওল।

যেমন মারকাটারি অ্যাকশন, রগরগে সংলাপ তেমনই শিরদাড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়া খলচরিত্রদের কীর্তিকলাপ। আশা করা যায়, সিক্যুয়েলেও সেই প্রভাব বজায় থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতজাত ২সানি দেওলসিকুয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

জয় উদযাপনের সময় সমর্থকের মৃত্যু

জুন ১৯, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে ঝুলন্ত অবস্থায় আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জুন ১৯, ২০২৬

দুর্যোগ কবলিত উপকূলের সুরক্ষায় মানববন্ধন ও সমাবেশ

জুন ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল সরকার

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT