চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির বন্যায় দুর্ভোগ: মুখ্যমন্ত্রীর বাড়িতে পানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
দিল্লির বন্যায় জলাবদ্ধতা, মানুষ ও যানবাহন পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৪৫ বছরের রেকর্ড ভেঙে ভারতের যমুনা নদীর পানি দিল্লির লাল কেল্লা পার হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িও তলিয়ে গেছে। গত দুই দিন ধরে বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে যমুনার পানি, এমন অবস্থায় নদী পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সারা শহরে পানি ঢুকছে হু হু করে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের দিল্লি শহরে আজ ভোর ৬টায়, যমুনা নদীর পানির স্তর ২০৮ দশমিক ৪৬ মিটারে দাঁড়িয়েছে, যা গতকাল রাতের থেকে কিছুটা কম। দেশটির সেন্ট্রাল ওয়াটার কমিশন ধারণা করছে, আজ পানির স্তর কমবে এবং স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে ধীর গতিতে কমে ২০৮ দশমিক ৩০ মিটারে পৌঁছতে পারে।

বন্যা সংকটে দিল্লিবাসীদের পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ। শহরে পানি ঢুকে পড়ায় ৩টি ওয়াটার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে, এর জন্য পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছে বাসিন্দারা। এছাড়াও কিছু কিছু স্থানে বিচ্ছিন্ন ভাবে পানির সাথে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় বিদ্যুৎপৃষ্ট হচ্ছেন অনেকেই।

Banglabid

গতকাল বৃহস্পতিবার দিল্লির দুর্যোগ মোকাবেলা দপ্তর জানিয়েছে, পরিস্থিতি না শুধরালে কিছু সরকারি অফিস, স্কুল ও কলেজ রবিবার পর্যন্ত বন্ধ থাকবে। রাজ্যের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, সারা রাত আমাদের বাহিনী কাজ করেছে। সরকারের তরফ থেকে মুখ্য সচিবকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামলানোর নির্দেষ দেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফ্রান্স থেকে ফোন করে দিল্লির বন্যা পরিস্থিতির নিয়ে খোঁজখবর নিয়েছেন। হরিয়ানার বাঁধ থেকে বিপুল পরিমাণ পানি নিস্কাসনই বন্যার কারণ বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, হরিয়ানার বাঁধ থেকে পানি নিষ্কাশন বন্ধ না হলে দিল্লিতে ভয়াবহ প্লাবন শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লির বন্যাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমার জন্য মুনিমের ১৫ বছরের অপেক্ষা!

পরবর্তী

নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা আছে বলে মনে করি না: শিক্ষামন্ত্রী

পরবর্তী
শিক্ষামন্ত্রী নির্বাচনী সভায় অংশগ্রহণ করছেন, জনসমাগমের মধ্যে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা আছে বলে মনে করি না: শিক্ষামন্ত্রী

হলিউডে ধর্মঘটের সমর্থনে কর্মীরা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মঘটে স্থবির হলিউড

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT