চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাকির হাসান জাকির হাসান
১:১৯ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডিকে ব্যর্থ আখ্যা দেন এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানান।

আজ (১৬ মে) শনিবার (রাত দেড়টার দিকে) টারজান চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের ছাত্রী হলগুলো হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন।

পরে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং হলে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময়শিক্ষার্থী ও উপাচার্যের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উপাচার্য জানান, প্রক্টরের পদত্যাগের বিষয়ে নির্ধারিত প্রশাসনিক নিয়ম অনুসরণ করতে হবে এবং ঘটনাটিতে কোনো গাফিলতি হয়েছে কি না তা তদন্ত কমিটি গঠন করে যাচাই করা হবে।

এদিকে ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়। এক পর্যায়ে তারা প্রক্টর অফিসে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে নতুন তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং ঘটনার পরও কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা বলেন, প্রক্টর পদত্যাগ না করলে আগামীকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তালা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT