চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নীলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কুবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
কুমিল্লা, জনপদ
A A

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মের অবমাননার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ সেশনের (পুনঃভর্তি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জিকে স্থায়ী বহিষ্কার ও  গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

রোববার (১৯ মে) সকাল ১০টা থেকে দাবি না মানা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সেসময় বক্তারা বিশ্ববিদ্যালয় থেকে স্বপ্নীল মুখার্জিকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করারও দাবি জানান।

পদার্থবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মোজাম্মেল বলেন, ‘আমরা আমাদের পদার্থবিজ্ঞান পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছি তাকে আমরা আর আমাদের বিভাগে দেখতে চাই না। হয়তো আমরা থাকব না হলে স্বপ্নীল থাকবে। আমাদের দাবি হচ্ছে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাকে স্থায়ী বহিষ্কার করা না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী নাইম বলেন, ‘স্বপ্নীল এতবড় একটা ঘৃণ্য কাজ করার পরও প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করেছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আর সে এখনও মুক্ত বাতাসে হাটছে। আমাদের প্রিয় নবীর ব্যাপারে আমরা কোনো আপোষ করবো না। স্বপ্নীলের বহিষ্কার এবং আইনি কোন পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

অবস্থান কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর কাছে গেলে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা দাবি নিয়ে আমার কাছে এসেছিল। দাবিগুলো উপাচার্য স্যারকে জানিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব’।

Reneta

গত ১৬ মে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত স্বপ্নীলকে এক অফিস আদেশের মাধ্যমে সাময়িক বহিষ্কার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবস্থান কর্মসূচিকুমিল্লা বিশ্ববিদ্যলয়মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিস্বপ্নীল মুখার্জিকে স্থায়ী বহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম করছেন অভিনেত্রী নাজনীন নীহা, প্রেমিক কে?

জুন ২৯, ২০২৬

করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করতে প্রধানমন্ত্রীর প্রস্তাব

জুন ২৯, ২০২৬

বাংলাদেশিদের সমর্থনের কথা শুনে যা বললেন পর্তুগিজ তারকা

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু

জুন ২৯, ২০২৬

প্রতি বর্ষায় অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস করতে হবে: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT