চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শতাধিক শিক্ষার্থী, বন্ধ করে দেয়া হয়েছে সচিবালয়ের সব প্রবেশ ফটক।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের গোল চত্বর থেকে সংগঠিত বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা সচিবালয় পর্যন্ত গড়ায়। ‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’—এই স্লোগান সামনে রেখে শিক্ষার্থীরা বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিচ্ছেন তারা। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশে সব গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর  ১২টা পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছেন। ১৬৫ জন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দুর্ঘটনার জরুরি সেবা নিশ্চিত করতে চালু করেছে হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান দুর্ঘটনামাইলস্টোনসচিবালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT