জনপদ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের হামলা

শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে, বিভিন্ন প্ল্যাকার্ড হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে, বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে, ঢাকা শহরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যশোরে ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে। আজ সোমবার (১৫ জুলাই) যশোর শহরে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় যশোর সরকারি এমএম কলেজের দক্ষিণ গেটে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এসময় সরকারি এমএম কলেজ থেকে একটি মিছিল মুজিব সড়কে আসতে চাইলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিক্ষোভ করতে চাইলে ছাত্রলীগ কর্মীরা হামলা করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এর প্রতিবাদে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। মিছিল থেকে কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

বিষয়:আন্দোলনে ছাত্রলীগের হামলা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…