চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে চশমা মিছিল, প্রক্টরের কুশপুত্তলিকা দাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
নিপীড়ন বিরোধী শিক্ষার্থী

নিপীড়ন বিরোধী শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি: নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা এবং প্রক্টরের নিশ্চুপ ভূমিকার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী রঙিন চশমা পরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীদের একটি অংশ।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করে ।

মঙ্গলবার বেলা ১টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে তা শেষ হয়।

শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে  ‘আমাদের প্রক্টর রব্বানী না, আমাদের প্রক্টর শামসুজ্জোহা’, ‘শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না’, ‘প্রক্টরের বেতন ছাত্রলীগকে দেয়া হোক’, ‘আমাদের চোখের দিকে তাকাতে পারবি না, ছাড়খার হয়ে যাবি’ ইত্যাদি স্লোগান লিখে বিক্ষোভ করে।

প্রক্টরের কুশপুত্তলিকা পোড়ানো শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আবু রায়হান খান সাংবাদিকদের বলেন, আজকের কর্মসূচীতে আমরা রঙ্গিন চশমা পরে উপস্থিত হয়েছি। এর অনেকগুলো কারণ আছে।

‘প্রক্টর সাহেব আমাদের দেখলেই তার অফিসের গেটটা (যেটা বিকাল পর্যন্ত সব সময় খোলা থাকে) বন্ধ করার জন্য অস্থির হয়ে যান। এতে করে আমাদের বদ্ধমূল ধারণা হয়েছে যে, ‘তিনি’ আমাদের চোখের দৃষ্টি সহ্য করতে পারেন না।’

নিপীড়ন বিরোধী শিক্ষার্থী
নিপীড়ন বিরোধী শিক্ষার্থী
Reneta

তিনি আরো বলেন, তাকে আমরা চরম ব্যর্থ এবং বেহায়া মনে করি তাই আমরাও তার দিকে সরাসরি তাকাতে চাই না। এমনকি আমরা এও চাই না, একজন দায়িত্বজ্ঞানহীন প্রক্টরের কুশপুত্তলিকার ধোঁয়ায় আমাদের চোখ জ্বালা করুক।

এ সময় প্রক্টরের পদত্যাগ দাবি করে আবু রায়হান বলেন, আমরা দেখেছি যে, আমরা যেখানেই যাই, প্রক্টর আমাদের আটকে দেয়। এই প্রক্টরের যদি লজ্জা থাকে, তাহলে যেনো পদত্যাগ করেন।

গত ১৫ জানুয়ারি রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনে ছাত্রলীগের হাতে ছাত্রীদের নিপীড়নের অভিযোগে ১৭ জানুয়ারি বিক্ষোভ করে। পাশাপাশি প্রক্টর অফিসের কলাপসিবল গেইট ভেঙ্গে তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।

এই ঘটনায় পরেরদিন অজ্ঞাতনামা ৫০-৬০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার প্রতীকী রঙ্গিন চশমা মিছিল ও প্রক্টরের  কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনে ছাত্রলীগের হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যক্তিত্বের প্রতিফলন নেতৃত্বে রাখতে চান মাহমুদউল্লাহ

পরবর্তী

জহির রায়হান অন্তর্ধানের ৪৬ বছর

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- জহির রায়হান

জহির রায়হান অন্তর্ধানের ৪৬ বছর

এবারের বইমেলা: বেড়েছে আকার, বেড়েছে সময়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT