চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ ধরনের ঘটনা উদ্বেগজনক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:০০ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

গত এপ্রিল-মে মাসে জোরালো হয়ে ওঠা কোটা সংস্কার আন্দোলন থেমে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এবং সরকারের ইতিবাচক পদক্ষেপে। ২৪ মে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কোটা সংস্কার আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে ঘরে ফিরিয়েছিলেন।

ওবায়দুল কাদের সেসময় বলেছিলেন: ‘এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, নারী, জেলা কোটা রয়েছে। এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে সমাধানে আসা দুরূহ ব্যাপার। তবে, আমি আশ্বস্ত করছি, সরকার এ সমস্যা সমাধানের শেষ পর্যায়ে রয়েছে।’ প্রজ্ঞাপন জারি করা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে অবিশ্বাস থাকার কারণে ওবায়দুল কাদের আরও বলেছিলেন, ‘আমাদের তরুণদের কাছ থেকে এ ধরনের ধৈর্যচ্যুতি আমরা প্রত্যাশা করি না। তবে এখানে যেন কোনো অপরাজনীতি প্রবেশ করতে না পারে সেদিকে আন্দোলনকারীদেরই খেয়াল রাখতে হবে।’

প্রধানমন্ত্রীর ঘোষণা ও রাজনৈতিক নেতাদের ওই আশ্বাসের ফলে পবিত্র রমজান মাসের শুরুর দিকে আন্দোলন স্থগিত করে। এরপরে ১ মাসের বেশি সময় পার হয়ে গেলেও কোনো সরকারি ঘোষণা না আসায় আবার পথে নেমেছে আন্দোলনকারীরা। শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে পড়ছে। আর সেই আন্দোলন দমন করতে এগিয়ে এসেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলনের আগেই শনিবার তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা। এরপরপরই আন্দোলনকারী শীর্ষ ছাত্রনেতাদের কয়েকজন গ্রেফতারও হয়।

বিষয়টি গণমাধ্যমের শিরোনাম হয়েছে এবং সামাজিক মাধ্যমে উত্তেজনা ছড়িয়েছে। আজ (২ জুলাই) আন্দোলনরত এক ছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে এবং সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শহীদ মিনার এলাকায় এধরনের ঘটনা নিন্দার ও উদ্বেগজনক।

যে বিষয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি ঘোষণা রয়েছে এবং শীর্ষ রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে, সেখানে ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর ঘোষণার সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ ও সন্দেহ তৈরি করবে বলে আমাদের মনে হয়েছে। দেশের শিক্ষাঙ্গনে কোনো ধরনের সংহিসতা মোটেও কাম্য নয়, বিষয়টি সরকার ও প্রশাসনের প্রজ্ঞা এবং অভিজ্ঞতার মাধ্যমে সমাধান করা উচিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনে ছাত্রলীগের হামলাকোটা সংস্কার আন্দোলনছাত্রলীগের হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT