ফেনীতে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেসময় মহাসড়কের দুই লেনে পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সোমবার (২৯ জুলাই) বিকেলে মহাসড়কের রামপুর লাতু মিয়া সড়কের মাথায় এ বিক্ষোভ হয়। অন্তত আধা ঘণ্টা বিক্ষোভের পর শিক্ষার্থীরা পুলিশ দেখে রাস্তা থেকে সরে যায়।

এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় গাড়ী ভাংচুর অথবা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে পৌঁছার আগেই বিক্ষোভকারীরা পালিয়ে গেছে।







