চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতার হামলায় শিক্ষিকা আহতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ  

সাঈদ পান্থসাঈদ পান্থ
৩:২৮ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, অন্যান্য, জনপদ, বরিশাল
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালে কোচিং সেন্টারে চাঁদা না দেওয়ায় বিএনপির সাধারণ সম্পাদক জাকির ডাকুয়ারসহ বেশ কয়েকজনের হামলায় দুই শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

সোমবার (১৮ আগষ্ট) এই ঘটনার প্রতিবাদে চরাদি ইউনিয়নের সকল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা মুকিমাবাদ বাজার (বরিশাল বাউফল সড়ক) অবরোধ করে রাখে। তারা এই সময় চাঁদাবাজ বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান।

এই ঘটনায় আহত শিক্ষিকা নীলিমা আক্তারকে (৫১) উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ও পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষিকা নীলিমা আক্তার ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শিক্ষার্থীরা জানান, বেশ কিছুদিন ধরে একটি কোচিং সেন্টারে চাঁদা দাবি করে আসছিল বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় ওই শিক্ষিকার ওপর ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে তার আপন ভাই সাহেব ডাকুয়া, দেলোয়ার ডাকুয়া, আমির আলি ডাকুয়া এবং জাকির ডাকুয়ার ভাইয়ের ছেলেরা আনুমানিক ২০-২৫ জন কোচিং সেন্টারে ঢুকে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় দুই শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Reneta

আসামিকে গ্রেফতার ও বহিষ্কার করা না হলে ফের বরিশাল পটুয়াখালী আন্ত মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদা না দেওয়ায়বিএনপি নেতার হামলাশিক্ষার্থীদের বিক্ষোভশিক্ষিকা আহত
শেয়ারTweetPin

সর্বশেষ

শর্ত মানলে বিশ্বকাপে ইরানকে ‘স্বাগত’ যুক্তরাষ্ট্রের

এপ্রিল ২৪, ২০২৬

‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষিকার সাথে অশোভন আচরণ করা সেই বিএনপি নেতা বহিষ্কার

এপ্রিল ২৪, ২০২৬

শাকিবের ‘জয়ধ্বনি’: এমন আয়োজনে গান বাংলাতে আগে হয়নি!

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা: হামে শিশু মৃত্যুর প্রথম ঘটনা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT