চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয়ে আনসার বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
বাংলাদেশ
A A
শিক্ষার্থীরা সচিবালয়ের বাইরে আনসার বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আন্দোলনরত আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ  ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

রোববার ২৫ আগস্ট রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যে এখনও সংঘর্ষ চলছে।

সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ কয়েক জনকে আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ে যান তারা।

জড়ো হওয়া শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দালালির ঠিকানা, এই বাংলায় হবে নাসহ নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে, আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে ছিলেন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সরেজমিনে দেখা গেছে, রেস্ট প্রথা বাতিল দাবিতে হাজার-হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন। এতে করে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল ৫টায় অফিস ছুটি হলেও কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বের হতে পারেননি।

ট্যাগ: আনসার বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যাদুর্গত দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী

পরবর্তী

নিজের নামে মামলার কথা শুনে যা বললেন বাফুফে সভাপতি সালাউদ্দিন

পরবর্তী
বাফুফে সভাপতি সালাউদ্দিন নিজের নামে মামলার কথা শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের নামে মামলার কথা শুনে যা বললেন বাফুফে সভাপতি সালাউদ্দিন

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক বড় শিক্ষা হয়ে গেছে পাকিস্তান অধিনায়কের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT