চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে নিখোঁজের ৩দিন পর মিলল শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
১২:৫৩ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A
নিখোঁজ শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, জয়পুরহাটে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে পূর্ব শত্রুতার জেরে নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার রাতে ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে এ ঘটনা ঘটে।

তাসনিয়া ওই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

Banglabid

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি তাসনিয়া। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই একপর্যায়ে শুক্রবার রাতে প্রতিবেশীরা একরামুল ইসলামের গোয়ালঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়েছে।

গ্রামবাসীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তাসনিয়ার বাবা এরশাদুলের সাথে একই গ্রামের একরামুলের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার পর একরামুল পালিয়ে যায়। তবে স্থানীয়রা তার বাড়ির কাজের মেয়ে আন্জুয়ারাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে একরামুলের স্ত্রী হাবিবাকেও আটক করে পুলিশ।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, তাসনিয়া নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একরামুলের স্ত্রী হাবিবা ও কাজের মেয়ে আঞ্জুয়ারাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাসনিয়ার বাবার সাথে একরামুলের পরিবারের পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরে তাসনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পর হত্যার আসল রহস্য জানা যাবে। এর সাথে জড়িত অন্যদেরকেও গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পুরহাটশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

যুব হকি দলকে আবারও বড় ব্যবধানে হারাল জাতীয় দল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT