চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগ্রবাদী প্রতিহত করতে বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস আলম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
জনতা ও ছাত্ররা উগ্রবাদী প্রতিরোধে দৃঢ় সংকল্প প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে যারা অপতৎপরতা চালাচ্ছে, সে সব উগ্রবাদী প্রতিহত করতে বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা।

বুধবার ২৭ নভেম্বর সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, এদেশের মুসলমানরা শান্তিপ্রিয়। তারা যেমন নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের ধর্মের প্রতিও। কিন্তু এই সহানুভূতিকে দুর্বলতা ভাবা যাবে না।

তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় কাদের মন খারাপ হয়েছে, তা আমরা দেখেছি। কারা গণঅভ্যুত্থানে কতটুকু সমর্থন জানিয়েছিল, তাও দেখেছি। মাদরাসার শিক্ষার্থীরা গেল ছাত্র-জনতার অভ্যুত্থানে মন্দির পাহারা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এগুলোকে প্রশ্রয় হিসেবে দেখা হলে ভুল হবে।

ইসকনের সমালোচনা করে সারজিস বলেন, গেল ফ্যাসিস্ট সরকার এই সংগঠনের সকল অপকর্ম আড়াল করে রেখেছিল। তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল। তারা গলাকেটে মানুষ হত্যা করে, গতকাল তা আমরা দেখেছি।

আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে ছাত্র-জনতা ছেড়ে দেবে না বলেও উল্লেখ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিচার না হলে, তা হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম ব্যর্থতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রজনতাসারজিস আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT