বরিশাল

‎বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার অভিযোগে ছাত্র-জনতার ব্লকেড

বরিশালে ছাত্র-জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ ও প্রতিবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি করেছে ছাত্র-জনতা। আন্দোলনকে ঘিরে সেখানে ব্যাপক সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় সেনাবাহিনীর সাথে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের সাথে বাক বিতন্ডা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা সরে যান।

রোববার (১০ আগস্ট) ‎আজ ১৪ তম দিনের মত এই আন্দোলন করছে তারা। সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এ সময় নানা ধরনের স্লোগান দেন তারা।

‎আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারনে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া ১৪ তম দিনের মত সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেননি।  দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেড কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের।

‎আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মহাসড়ক অবরোধের কারণে রাজধানীর সাথে কুয়াকাটা সহ বিভাগের ৬ জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেন যাত্রীরা।

বিষয়:বরিশাল বিশ্ববিদ্যালয় ব্লকেড কর্মসূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…