চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ ঘোষণা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৬:১১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সব ধরনের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি মৌখিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টাদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়৷

মঙ্গলবার ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সাথে এক বৈঠকে এ ঘোষণা দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।

এ বৈঠকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত ১৩ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ৫টি দাবি বাস্তবায়নে আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

৫ দাবির মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি বাতিলের ঘোষণা দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী।

এবিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, যেহেতু এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর কেউ নেই। কোষাধ্যক্ষ হিসেবে আজকের সভায় শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে মৌখিকভাবে ক্যাম্পাসের ভেতর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা হলো। পরে এই সিদ্ধান্ত সিন্ডিকেটের মাধ্যমে পাস করা হবে।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে জকসু (ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে বলে জানান কোষাধ্যক্ষ। সেই সঙ্গে আগামী ১৮ আগস্টের মধ্যে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়। বাকি ৪টি দাবি শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধজগন্নাথ বিশ্ববিদ্যালয়বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT