শিক্ষা

ভারতে রাসুল (সা.)কে কটাক্ষের প্রতিবাদে ইবি’তে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি'তে রাসুল (সা.)কে কটাক্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি’তে শিক্ষার্থীরা রাসুল (সা.)কে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতে পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে কটাক্ষ করার  প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। পরে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে এসে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় মহানবী (সাঃ) কে নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করা হয়। নবীজিকে কটাক্ষ করা মানে মুসলমানদের আঘাত করা। এর আগেও ভারত এ ধরণের কাজের দুঃসাহস করেছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। যদি বিচার করা না হয়, তাহলে পুরো বিশ্বের মুসলিমদের পক্ষ থেকে যে গর্জন আসবে তাতে দিল্লি ও ভারত টুকরো টুকরো হয়ে ছারখার হয়ে যাবে।

বিষয়:ইসলামী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…