চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল এসেম্বলিতে অংশ না নেয়ায় পাঁচ শিক্ষার্থীকে মেরে জখম!

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:৫৫ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
জনপদ, টাঙ্গাইল, শিক্ষা
A A
শিক্ষার্থীদের মারধর ও জখমের চিত্র, আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসেম্বলিতে যোগ না দেয়ায় পাঁচ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক লাল মাহমুদের বিরুদ্ধে।

সোমবার (১৩ মার্চ) এ ঘটনা ঘটলেও তা প্রধান ভয় দেখিয়ে ধামাচাপা দিয়ে রাখেন। তবে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী পায়ে গুরুত্বর আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার (১৬ মার্চ) ঘটনা জানাজানি হয়।

জানা গেছে, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতিদিনের মত সোমবার সকালে প্রত্যাহিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেরি হওয়ায় কয়েকজন ছাত্রী গেটের বাইরে দাড়িয়ে থাকে। পরে সমাবেশ শেষ হলে তারা বিদ্যালয়ে প্রবেশ করতেই প্রধান শিক্ষক তাদের এলোপাথারি বেত দিয়ে মারে। এর কিছুক্ষণ পর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করলে তাকে মারা হয়। এতে তার পায়ে গুরুত্বর জখম হয়। পরে তার পা ফুলে গেলে সে টিফিনের সময় বাড়িতে গিয়ে তার মাকে জানায়। এরপর থেকে ভয়ে ওই ছাত্রী আর বিদ্যালয়ে যাচ্ছে না।

Banglabid

আহত ওই ছাত্রী জানায়, মা প্রতিদিন আমাকে বিদ্যালয়ে দিয়ে আসে। কিন্তু সোমবার আমার বড়বোনকে প্রাইভেটে রেখে আসতে দেরি হয়। এতে আমারও বিদ্যালয়ে যেতে দেরি হয়। বিদ্যালয়ে প্রবেশের আগেই দেখি এসেম্বলি শুরু হয়েছে। তাই মাসহ আমি বিদ্যালয়ের গেটের বাইরে অপেক্ষা করছিলাম। পরে বিদ্যালয়ে যাওয়ার পরই প্রধান শিক্ষক স্যার কসটেপ প্যাঁচানো বেত দিয়ে পিটাতে থাকে। এতে পায়ে জখম হয়ে ফুলে গিয়ে কালো দাগ হয়েছে। ফলে হাটতে সমস্যা হচ্ছে। ঘটনার পর থেকেই বিদ্যালয়ে যাচ্ছি না।

ওই ছাত্রী মা রোজিনা বেগম বলেন, মেয়ের পায়ে কালো জখম হয়ে পা ফুলে গেছে। এরপরই মেয়েকে নিয়ে চিকিৎসকে কাছে নিয়ে পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো হচ্ছে। মেয়েটা ভয় পাওয়ায় বিদ্যালয়ে পাঠাচ্ছি না। আমিও ভয়ে কোন অভিযোগ করতে পারছি না।

ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন কেটে দেন।

Reneta

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেত্রাঘাত করা অপরাধ। ছাত্রীকে বেত্রাঘাত করার ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলপ্রধান শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT