চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের এক কিশোর প্রিয় খাবার মোমো খাওয়ার লোভে পরিবারের প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের গয়না বিক্রেতার হাতে তুলে দিয়েছে, যা শেষ পর্যন্ত রূপ নিয়েছে প্রতারণা ও অপরাধের ঘটনায়।

আজ (২ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলায়। অভিযোগকারী বিমলেশ মিশ্র একজন মন্দিরের পুরোহিত। তিনি জানান, তার ছেলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে এবং মোমো খুবই পছন্দ করে। এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় একটি মোমো দোকানের তিন বিক্রেতা শিশুটিকে ফাঁদে ফেলে।

বিমলেশের অভিযোগ অনুযায়ী, ওই তিন ব্যক্তি শিশুটিকে ‘ফ্রি মোমো’ দেওয়ার প্রলোভন দেখায় এবং বলে, বাড়ি থেকে গয়না এনে দিলে তাকে বিনা মূল্যে মোমো খাওয়ানো হবে। ধীরে ধীরে তাদের কথায় প্ররোচিত হয়ে ছেলেটি ঘর থেকে একে একে স্বর্ণালঙ্কার বের করে মোমো বিক্রেতাদের হাতে তুলে দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন বিমলেশের বোন তাদের বাড়িতে এসে নিজের গয়না ফেরত চান।

আলমারি খুলে পরিবারের সদস্যরা দেখতে পান, সেখানে থাকা সব গয়না উধাও। পরে জিজ্ঞাসাবাদে ছেলেটি জানায়, ফ্রি মোমো খাওয়ার জন্য সে গয়নাগুলো মোমো বিক্রেতাদের দিয়ে দিয়েছে। এরপর বিমলেশ মিশ্র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তিন অভিযুক্তের নাম উল্লেখ করেন। অভিযোগে বলা হয়, হারিয়ে যাওয়া গয়নাগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গয়না উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ: গয়নামোমো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

পরবর্তী

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

পরবর্তী
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT