চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় চুরি যাওয়া গয়না পরদিন সকালে বাড়ির ছাদে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

অবিশ্বাস্য এক চুরির ঘটনা ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার হাবরার শ্রীপুরে। চুরির কয়েক ঘণ্টার মধ্যে যাবতীয় সামগ্রী ফিরিয়ে দিয়েছে চোর।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত শনিবার চুরি যাওয়া নগদ টাকা ও গয়না রোববার সকালে পাওয়া যায় বাড়ির ছাদে। ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।

জানা যায়, হাবরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শ্রীপুরের বাসিন্দা সুদীপ চক্রবর্তী পেশায় জেলা আদালতের করণিক। শনিবার সন্ধ্যায় তার বাড়িতে চুরি হয়। তখন সুদীপ ও তার স্ত্রী বাইরে ছিলেন। দোতলা বাড়ির নীচের তলায় ছিলেন তার বৃদ্ধা মা। রাত ৯টা নাগাদ বাড়ি ফিরে দোতলায় গিয়ে দেখেন ঘর লণ্ডভণ্ড হয়ে আছে এবং ঘরে থাকা নগদ ৬ লক্ষ টাকা ও প্রায় ১৫ ভরি সোনার গয়না চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই হাবরা থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেন তিনি। ভর সন্ধ্যায় এই রকম চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

ঘটনার পরদিন সকালে উঠে বাড়ির ছাদে গিয়ে একটা পোটলা দেখতে পান সুদীপের স্ত্রী। খুলে দেখেন চুরি যাওয়া টাকা ও গয়না রয়েছে সেখানে। সঙ্গে সঙ্গে থানায় জানানো হয় বিষয়টি।

এই ঘটনায় হতবাক এলাকাবাসী। তাদের দাবি, এটা সাজানো ঘটনা হতে পারে। জনবহুল ওই এলাকায় কেউ ভরসন্ধ্যায় চুরি করে পালাবে এটা প্রায় অসম্ভব। চুরির ঘটনাটি কোন কারণে সাজানো হয়েছিল অথবা বাড়িরই কেউ এর সঙ্গে যুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গয়নাচুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্যাংয়ের দেশীয় নেতৃত্বে ডেভিড ইমন: পুলিশ

জুলাই ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT