জনপদ

চিকিৎসকরা দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর বক্তৃতা ও বিশাল জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রীর বক্তৃতা দিচ্ছেন এবং বিশাল জনসমাগমের ছবি, যেখানে অনেক মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসকদের তাদের নিদিষ্ট কর্মস্থলে থাকতে হবে, যারা দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার ১৪ জুলাই সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে চিকিৎসকের সংকট রয়েছে। সংকট কাটানোর জন্য নতুন করে কিছু চিকিৎসক নেয়ার প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি সংকট কাটিয়ে উঠতে পারবো। এজন্য আমি সারাদেশ ঘুরে কোথায় কী, সমস্যা তা খুঁজে বের করছি তারপর ঢাকায় গিয়ে আমি সেটি সমাধান করার চেষ্টা করবো।

এ সময় মন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খোরশেদ আলম, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এ বি এম আবু হানিফ, জেলা সিভিল সার্জন বোরহান-উল-ইসলামসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল এবং সেন্ট ফিলিপস স্কুল পরিদর্শন করেন।

বিষয়:ডা. সামন্ত লাল সেন দিনাজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…