বাংলাদেশ

অসৎ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বাংলাদেশে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বইয়ের তাক ও ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়েছে। অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুত করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে। দেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

তিনি আজ সোমবার ২২ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় স্বাগত বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বিরোধীদের বাধা উপেক্ষা করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তাই এই সুষ্ঠু নির্বাচন ইতিহাস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকলেও নিরপেক্ষ নির্বাচন হতে পারে, সেটা এবার প্রমাণিত হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এদেশে কিছু আঁতেল শ্রেণী আছে যাদের কিছুই ভালো লাগে না। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা অন্য পথে হাঁটছে।

বিষয়:নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…