বিনোদন

মুক্তির ১৫ দিন, কতো আয় করলো ‘স্ত্রী ২’?

চারজন অভিনেতা ও একজন অভিনেত্রী নাটকীয়ভাবে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় পরিবেশে চারজন অভিনেতা ও একজন অভিনেত্রী পারফর্ম করছে, ব্যাকগ্রাউন্ডে আলো ও প্রভাব সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে মুক্তির পর ১৫ দিন পার করে ফেললো শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি ‘স্ত্রী টু’। তবুও যেন বক্স অফিসে দাপট কমছে না ছবিটির।

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে বাজিমাত করে চলছে ‘স্ত্রী টু’। চলতি বছর যে কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে তার ভেতর প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি শীর্ষে। শুধু তাই নয়, চলতি বছর সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায়ও সবার উপরে ‘স্ত্রী টু’।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ৬০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘স্ত্রী টু’ মুক্তির ১৫ দিনে ভারতে আয় করেছে ৪৩৩ কোটি রুপি। এছাড়াও বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও ছবিটি ৬৫০ কোটির রেকর্ড গড়েছে।

কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫। বলিউড হাঙ্গামা পাঁচের মধ্যে রেটিং দিয়েছে ৪.৫।

শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ।  এছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।
বিষয়:বক্স অফিস রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর স্ত্রী টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…