ইসরাইল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও হিজবুল্লাহকে ঘিরে সংঘাত ক্রমেই জটিল ও বিস্তৃত আকার নিচ্ছে। একদিকে ইসরাইলে ইরান ও হিজবুল্লাহর হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা, অন্যদিকে ইরানের ভেতরে চলছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাল্টা আঘাত। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এদিকে, ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সাহায্য করছে বলে অভিযোগ করেছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






