আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে। শুক্রবার ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে তেলের দামে যে বৃদ্ধি হয়েছে তা গত জুলাইয়ের মাঝামাঝির পর সর্বোচ্চ সাপ্তাহিক মূল্যবৃদ্ধি।

আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৬৭ ডলারে উঠেছে।

অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হচ্ছে।

গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। গত ২০ জুলাইয়ের পর এক সপ্তাহে এটিই দুই ধরনের তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

বিষয়:জ্বালানি তেল বিশ্ববাজার মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র যুদ্ধ সংঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…