বাংলাদেশ

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নদীবন্দরে ১ নম্বর সংকেত

বৃষ্টির মধ্যে মানুষজন চলাচল করছে, ঝড়ের পূর্বাভাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় মানুষজন umbrellas ব্যবহার করে চলাচল করছে, ঝড়ের পূর্বাভাসের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের দক্ষিণাঞ্চলের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ২৭ জুন দুপুর ১টার মধ্যে এসব এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:১ নম্বর সংকেত ৭ অঞ্চল আবহাওয়া আবহাওয়া পূর্বাভাস ঝড় তাপমাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…