বাংলাদেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ের পূর্বাভাস

বৃষ্টির সময় রিকশা ও পথচারীরা শহরের রাস্তায় হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় শহরের রাস্তায় রিকশা ও পথচারীরা বৃষ্টির মধ্যে চলাচল করছে, umbrellas ব্যবহার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীতে মধ্যরাত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল যা ভোরের দিকে মুশলধারে বৃষ্টির রূপ নেয়। ঢাকাসহ দেশের ১৮টি জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার ১৮ মে আবহাওয়ার অধিদপ্তরে দুপুর ১টা পর্যন্ত দেয়া দেশের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

বিষয়:আবহাওয়া রাজধানী ঢাকা সারা দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…