বিনোদন

শাহরুখের বাড়িতে ভাড়া থাকার সুযোগ, জেনে নিন খরচ!

শাহরুখের বাড়ির অভ্যন্তর ও ব্যক্তিগত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন অভ্যন্তর ও ব্যক্তিগত ছবি, যেখানে দেখা যাচ্ছে বিলাসবহুল বাড়ির অভ্যন্তর ও শাহরুখের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরুখকে এক নজর দেখার জন্য তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন ভক্তরা। এবার তার বাড়িতেই অতিথি হয়ে থাকার সুযোগ দিচ্ছেন বলিউড বাদশা ও তার স্ত্রী গৌরী।

শাহরুখের লস অ্যাঞ্জেলেসের যেই ভিলাটিতে ভাড়া থাকা যায় তা সান্তা মনিকা থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্ব। হলিউডের পশ্চিম পাশে।

শাহরুখের বাড়িতে ভাড়া থাকার সুযোগ, জেনে নিন খরচ!

তবে সাদা রঙের বিলাসবহুল ভিলাটিতে থাকতে হলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কারণ, ‘বলিউড বাদশা’র বাড়িতে থাকতে হলে খরচও করতে হবে বাদশার মতো।

সুন্দর ও আরামদায়ক বসার ঘর, বইয়ের শেলফ ও আর্ট পিসের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়টি প্রশস্ত রুমের এই ভিলাটির ভেতরে সাদা ও বিজ রঙ দিয়ে সাজানো হয়েছে। আছে প্রাইভেট জাকুজি। বিজ রঙের সোফা, ফায়ারপ্লেস ও বুকশেলফ যে কারও মন কেড়ে নেবে।

তেল উত্তোলন ও পরিবহন বন্ধের দাবিতে ডিপোতে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ারবিএনবি দিয়ে শাহরুখের ভিলাটি ভাড়া নেয়া যায়। প্রতি রাতের জন্য খরচ করতে হবে ১ লাখ ৯৬ হাজার রুপি।

৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

সূত্র: কইমই

বিষয়:জওয়ান শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…