চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি সোহেল হাসান গালিবের মুক্তির দাবিতে ১০৫ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A
কবি সোহেল হাসান গালিবের ছবি, বাংলার সাহিত্যিক ও কবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবের নিঃশর্ত মুক্তি এবং তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দেশের ১০৫ জন লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক ও অধিকারকর্মী।

এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ‘জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে আমরা অবগত হয়েছি যে একটি কবিতা লেখার কারণে একটি বিশেষ গোষ্ঠীর চাপে কবি-প্রাবন্ধিক ও শিক্ষক সোহেল হাসান গালিবকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী নাগরিক মনে করি কর্তৃপক্ষের এই ধরনের পদক্ষেপ লেখকের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী, এবং একইসাথে ছাত্রজনতার আন্দোলনের সাথেও অসঙ্গতিপূর্ণ।’ বিবৃতিতে কবি সোহেল হাসান গালিবের নিঃশর্ত মুক্তি এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- লেখক ও অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ, লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান, কবি-প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, বাংলা একাডেমির মহাপরিচালক লেখক ও অধ্যাপক মোহাম্মদ আজম, কবি-প্রাবন্ধিক কুমার চক্রবর্তী, কবি-প্রাবন্ধিক চঞ্চল আশরাফ, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি-প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, কবি-প্রাবন্ধিক সাখাওয়াত টিপু, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগম, কবি ও অধ্যাপক খালেদ হোসাইন, লেখক ও অনুবাদক রওশন জামিল চৌধুরী, লেখক-অনুবাদক ও শিক্ষক জিএইচ হাবীব, কবি ও সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, কবি ও চিত্রশিল্পী মোস্তফা জামান, সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম, কথাসাহিত্যিক জিয়া হাশান, কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কবি ও সাংবাদিক ফিরোজ এহতেশাম, কথাসাহিত্যিক মাসকাওয়াথ আহসান, লেখক-অধ্যাপক মহীবুল আজিজ, লেখক-অধ্যাপক রায়হান রাইন, কবি মজনু শাহ, কবি উপল বড়ুয়া, চলচ্চিত্রনির্মাতা নূরুল আলম আতিক, চলচ্চিত্রনির্মাতা প্রসূন রহমান, লেখক ও অধ্যাপক সৌভিক রেজা, লেখক ও অধ্যাপক হেলাল মহিউদ্দিন, চলচ্চিত্রনির্মাতা মেজবাউর রহমান সুমন, লেখক ও শিক্ষক সুদীপ্ত সালাম, কবি ও নাট্যকার জেনিস মাহমুন, লেখক আহমেদ ফিরোজ, কবি মাহবুব কবির, সঙ্গীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, কবি ইরাজ আহমেদ, কবি রনক জামান, কবি-প্রাবন্ধিক শাহেদ কায়েস, কবি-প্রাবন্ধিক মজিদ মাহমুদ, লেখক ও শিক্ষক সৈয়দ নিজার, অধ্যাপক স্বাধীন সেন, লেখক ষড়ৈশ্বর্য মুহম্মদ, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন, কবি সাইয়েদ জামিল, সম্পাদক ও শুদ্ধস্বর প্রকাশক আহমেদুর চৌধুরী, অধ্যাপক শরৎ চৌধুরী, শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান, শিক্ষক ও চলচ্চিত্রনির্মাতা লাবনী আশরাফি, লেখক ও চিত্রশিল্পী দেবাশীষ চক্রবর্ত্তী, কবি সালেহীন শিপ্রা, নাট্যনির্মাতা মাতিয়া বানু শুকু, সঙ্গীতশিল্পী সানী জুবায়ের প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি সোহেল হাসান গালিবদাবিমুক্তির দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৯: কেন সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন সমন্বয়করা

আগস্ট ৪, ২০২৬

পানীয় জলের ন্যানোপ্লাস্টিক তৈরি করছে ‘সুপার’ ব্যাকটেরিয়া?

আগস্ট ৪, ২০২৬

১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, তিন কিশোর গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT