আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।

সোমবার ৫ অক্টোবর পিটিআই এ তথ্য জানিয়েছে।

এমন এক সময়ে এই কর্মসূচি শুরু হলো, যখন ৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, কারা কর্তৃপক্ষের অবহেলায় চিকিৎসা না পাওয়ায় ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে। এ কারণে তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন পরিবারের সদস্যরা।

ইমরান খানের মুক্তির দাবিতে গত সপ্তাহেই লংমার্চ আয়োজনের কথা ছিল। তবে পরে পিটিআই জানায়, তারা পাকিস্তান সরকারকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের একটি সুযোগ দিতে চায়।

এরপর ইমরান খানের মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে পিটিআই নেতাদের আলোচনা শুরু হয়। তবে একপর্যায়ে সেই আলোচনায় অচলাবস্থা তৈরি হয়।

এ অবস্থায় রোববার ইসলামাবাদ থেকে ২৭৫ কিলোমিটার দূরের শহর লাক্কি মারওয়াত থেকে লংমার্চ নিয়ে রাজধানীর দিকে রওনা হন পিটিআইয়ের হাজারো সমর্থক। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতির একটি মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে ইমরান খান দাবি করে আসছেন, তার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিষয়:ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের কারাবন্দি পিটিআই মুক্তির দাবি লংমার্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…