চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার ২৫ সংগঠনের বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
Australian Federation demands release of Chinmoy Krishna Das Brahmachari. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি প্রদান করেছে অস্ট্রেলিয়ার ২৫টি সংগঠন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রকাশিত ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস একজন সম্মানিত পুরোহিত এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় কাজ করে আসছেন।

বিবৃতিতে সংগঠনগুলো অভিযোগ করেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার একটি উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ, যা বাংলাদেশে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে কাজ করা কণ্ঠস্বরকে দমন করার জন্য নেওয়া হয়েছে। তার গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া জনতাকে উগ্রবাদী গোষ্ঠীগুলোর দ্বারা নৃশংস আক্রমণের শিকার হতে হয়েছে, যেখানে অনেকেই আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Banglabid

২৫টি অস্ট্রেলিয়ান সংগঠন যৌথ বিবৃতিতে চার দফা দাবি তুলে ধরেছে:

১. চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি
২. তার বিরুদ্ধে এবং অন্যান্য মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার
৩. শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা
৪. বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা

তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার নিশ্চয়তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো মানবাধিকার কর্মীদের উপর দমন-পীড়ন এবং শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার ঘটনাগুলো বাংলাদেশ সরকারের মানবাধিকার রক্ষার অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে।

Reneta

এই প্রতিবাদে সমর্থন জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে- অগমনী অস্ট্রেলিয়া ইনক, অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন (এবিএইহএ), বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ) সহ আরও ২৫টি সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াচিন্ময় কৃষ্ণ দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT