চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্মরণে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের কথা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই  শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

এ উপলক্ষে আগামীকাল শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Banglabid

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় আগামীকাল শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো আবে। তার চার পাশে ছিল অনেক মানুষ। মঞ্চে উঠে বক্তৃতা করছিলেন শিনজো আবে। এই সময়ই তার পেছনের দিকে গুলি করা হয় জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ।

Reneta

দীর্ঘ সময় জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী অ্যাবে ২০০৬ সালে প্রথমে এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত আবারও জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পতাকা অর্ধনমিতবাংলাদেশে রাষ্ট্রীয় শোক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশিষ্ট সুরকার আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

পরবর্তী

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

পরবর্তী

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাতের ঢাকায় যানজটের দৃশ্য, বাস ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিমি যানজট

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT