বাংলাদেশ

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছবি, পেছনে বাংলাদেশের পতাকা ও জাতীয় পতাকার ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ

শহিদ শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।

এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একইসাথে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহিদ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরিক হোন। অন‍্যান‍্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনা।

বিষয়:ওসমান হাদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে রাষ্ট্রীয় শোক রাষ্ট্রীয় শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…