বাংলাদেশে এই সময়কার সবচেয়ে জনপ্রিয় ‘স্টার কিড’ শেহজাদ খান বীর! যিনি সুপারস্টার শাকিব খান ও নায়িকা বুবলীর আড়াই বছরের পুত্র সন্তান।
বাবা শাকিব খান বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নায়ক। গত দেড় যুগের বেশী সময় ধরে তিনি দাপিয়ে কাজ করছেন। সেই সুবাদে পেয়েছে তুমুল জনপ্রিয়তা! বাবার তারকাখ্যাতির কারণে ছোট্ট শেহজাদও তারকা! নেটিজনদের কাছে তুমুল জনপ্রিয়! ফেসবুকে তার নতুন ছবি মানেই ভাইরাল!
দুদিন আগে মেরুন রঙের পাঞ্জাবি পরা দুটি ছবি প্রকাশ হয় শেহজাদের। দেখা যায়, মিষ্টি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। স্টাইলিশ ওই ছবি দুটি দেখে সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়াবাসী হুমড়ি খেয়ে লাইক, কমেন্টস ও শেয়ার করতে থাকে ছবি দুটিতে।
মঙ্গলবার শেহজাদের মা বুবলী তার পেজে আরও তিনটি ছবি পোস্ট করেন। দেখা যায়, বড় বড় চুলে বসার বড় চেয়ারে শুয়ে খুনসুটি করছে শেহজাদ। শেহজাদের ওই ছবিগুলোও সামনে আসার সঙ্গে সঙ্গে লুফে নেয় শাকিব ভক্তরা। বিভিন্ন গ্রুপে পোস্ট দিতেও দেখা যায়।
শেহজাদকে নিয়ে হাজারও মন্তব্য চোখে। অনেকেই মন্তব্য করেন, ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার! অনেকেই আবার লিখেছেন, সুইট, কিউট, মাশাল্লাহ। কেউ কেউ মন্তব্যে বলছেন, শেহজাদ পুরাই তার বাবা শাকিবের কার্বন কপি! শত শত মন্তব্যে নেটিজনরা শেহজাদের জন্য দোয়া ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
নেটিজনরা শেহজাদকে উদ্দেশ্য করে বলছেন, ‘আমাদের ভাজিতা, আবার অনেকেই বলছেন, আমাদের ভাগ্নে। বাপকা বেটা!’
গেল সেপ্টেম্বর শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের খবর প্রকাশ্যে আসে। ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
বুবলীর পক্ষ থেকে জানা যায়, ২০২০ আমার ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শেহজাদের জন্ম হয়।


