চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা দেখে দর্শক পেলো বিদেশ ভ্রমণের সুযোগ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২২
বিনোদন
A A
সিনেমা দেখার পর দর্শকরা বিদেশ ভ্রমণের সুযোগ পেলো. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার দর্শকদের জন্য প্রায়শই চমকপ্রদ সব অফার দিয়ে থাকে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সম্প্রতি শরতের বিশেষ অফার হিসেবে তারা দিয়েছিলো সিনেমা দেখে বিমানে ঢাকা-মালদ্বীপ-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের টিকেট জিতে নেয়ার সুযোগ।

১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। মোট পাঁচজন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

১ম পুরস্কার বিজয়ী হয়েছেন নাসরীন আক্তার। তিনি পাচ্ছেন ইউএস বাংলা’র সৌজন্যে দুইজনের জন্য ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের বিমান টিকেট। ২য় পুরস্কার বিজয়ী সিরাজুল ইসলাম রানা পাচ্ছেন ইউএস বাংলা’র সৌজন্যে দুইজনের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের বিমান টিকেট। ৩য় পুরস্কার বিজয়ী রাজিয়া রহমান জলি পাচ্ছেন ৬টি মুভি ভাউচার, ৪র্থ পুরস্কার বিজয়ী ৪টি মুভি ভাউচার এবং ৫ম পুরস্কার বিজয়ী সমৃদ্ধ পাচ্ছেন ২টি মুভি ভাউচার।

৯ নভেম্বর, বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।

সিনেমার দর্শকদের জন্য আকর্ষণীয় এই পুরস্কার সম্পর্কে তিনি বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। তাই দর্শকদের উৎসাহিত করার জন্য আমরা বছরজুড়ে নানারকম আয়োজন করে থাকি। শরতের এই অফারে আমরা দর্শকদের বিপুল সাড়া পেয়েছি। আগামীতেও আমাদের এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে।’

ট্যাগ: কক্সবাজারঢাকামালদ্বীপসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও রুটে চলতে প্রস্তুত মেট্রোরেল

পরবর্তী

বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পরবর্তী
বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাবুল আক্তার এর ছবি, sunglasses পরা, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

এজলাসে এনে বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার

সর্বশেষ

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT