১৬ আগস্ট স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের সাম্প্রতিক আলোচিত ছবি ‘টুইস্টার্স’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘টুইস্টার’ ছবির স্বতন্ত্র সিকুয়েল এটি।
জোসেফ কোসিনস্কির একটি গল্পের উপর ভিত্তি করে ছবিটি পরিচালনা করেছেন লি আইজ্যাক চুং। অভিনয় করেছেন ডেইজি এডগার-জোনস, গ্লেন পাওয়েল, অ্যান্থনি রামোস, ব্র্যান্ডন পেরেয়া, মাউরা টিয়ারনি, সাশা লেন প্রমুখ।
গত ৮ জুলাই লন্ডনের সিনেওয়ার্ল্ড লিসেস্টার স্কোয়ারে এ ছবির প্রিমিয়ার হয়েছিল। ১৯ জুলাই ইউনিভার্সাল পিকচার্স-এর ব্যানারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পায়। এরইমধ্যে সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে ছবিটি।
পাশাপাশি বক্স অফিসেও আশাব্যঞ্জক সাফল্য পেয়েছে। ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এ যাবৎ আয় করেছে প্রায় ৩১০ মিলিয়ন ডলার। এবার শুক্রবার (১৬ জুলাই) থেকে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে দেখা যাবে এই সিনেমা।








