চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: শীর্ষ তারকাদের নতুন ১০ টেলিছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২১
বিনোদন
A A

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ-উল-আযহা। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকুলতার মধ্যেও ঈদ-উল-আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম:

ঈদের দিন: টেলিমুভি ‘মনের আড়ালে মন’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয়ে মৌ, গাজী নুর, শরীফ সিরাজ, মাসুম বাশার। প্রচার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘মি. এন্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’। রচনা রাজীব আহমেদ ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে ঈদের ২য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘ঘটনা সত্য’। রচনা রাজীব আহমেদ ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘আগডুম বাগডুম’। এটি রচনা করেছেন রাজীব আহমেদ ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘পান্তা ভাতে ঘি’। রচনা রাজীব আহমেদ, নির্মাণ করেছেন বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। দেখানো হবে ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘পূনর্জন্ম’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ।

Reneta

ঈদের ৫ম দিন: টেলিফিল্ম ‘কন্ট্রাক্ট ভাই’। রচনা মুনতাহা বৃত্তা ও পরিচালনায় খায়রুল পাপন। অভিনয়ে ইরেশ যাকের, সাফা কবির, তারিক স্বপন, হিমে হাফিজ প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩৫ মিনিটে।

একই দিনে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘সদা সত্য কথা বলিব’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘কুকুর স্বভাব’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মুনিরা মিঠু, চমক, ইমন, আহসান হাবিব প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘চুমকি চলেছে’। রচনা ও পরিচালনায় মুহিদুল মুহিম। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, খায়রুল বাশার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বইরেশ যাকেরঈদ আয়োজনখায়রুল বাশারচ্যানেল আইটেলিছবিটেলিফিল্মনির্মাতানিশোমেহজাবীন চৌধুরীরাজীব আহমেদরুবেল হাসানলিড বিনোদনসাবিলা নূরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT