বাংলাদেশ

ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ২৫ শতাংশের বেশি বিক্রি করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা একসঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ২৫ শতাংশের বেশি বিক্রি করা হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (৪ জুন) বুধবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো যাত্রী ট্রেনের ছাদে উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাদে যাত্রা বিপজ্জনক—এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।

এ সময় তিনি দাবি করেন, এবার ট্রেনের টিকিটে কোনো কালোবাজারির ঘটনা ঘটেনি। আমরা গোয়েন্দা নজরদারি জোরদার করেছি। যারা কালোবাজারি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে হাটে জোর করে পশুবাহী ট্রাক প্রবেশ করানোর ঘটনা সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে জোর করে পশুর ট্রাক হাটে প্রবেশ করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানান তিনি। কমলাপুর স্টেশন ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

বিষয়:স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…