বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩২ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে রিজার্ভের হিসাব প্রকাশের অংশ হিসেবে মোট রিজার্ভ ও নিট রিজার্ভ উভয় তথ্যই তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং দেশের প্রকৃত বৈদেশিক লেনদেন সক্ষমতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।







