চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের স্বার্থে দুবাইয়ের মঞ্চ মাতালেন শাহরুখ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খান দুবাইয়ের মঞ্চে পারফর্ম করছেন, দর্শকরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড বাদশা শাহরুখ খানের বিজনেস স্ট্র্যাটেজি মানেই যেন অন্যরকম আকর্ষণ, যা আলাদা করে বলার প্রয়োজন পরে না। ব্যবসায়িক বুদ্ধিতে যেকোন শিল্পপতিকেও যেন হারিয়ে দেন শাহরুখ খান। সিনে সাম্রাজ্যে আধিপত্য বিস্তারের পাশাপাশি বেশ কয়েক জায়গায় তার বিনিয়োগ রয়েছে।

একদিকে শাহরুখের নিজস্ব আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স যেমন রয়েছে, ঠিক তেমনিই স্ত্রী গৌরী খানের রমরমা ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসার নেপথ্যেও শাহরুখ নিজেই। ইতোমধ্যেই বাবা-মায়ের পথে হেঁটে পোশাক সংস্থা খুলে ফেলেছেন আরিয়ান খান নিজেও। এবার ছেলের ব্যবসা চাঙ্গা করতেই নিজের তুখোড় স্ট্র্যাটেজি কাজে লাগালেন শাহরুখ খান। আর সেই শুরুটাই হলো নিজের ‘দ্বিতীয় ঘরবাড়ি’ দুবাই থেকে।

শুরু থেকেই তার ছেলে আরিয়ান খানের বিলাসবহুল স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ‘ডিয়াভল’র পাশে কিং খান। রবিবার (২৭ অক্টোবর) দুবাইয়ে ‘ডিয়াভল আফটার ডার্ক’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা। যার মাধ্যমেই দুবাইতে ব্যবসা শুরু করলেন আরিয়ান। হ্যাঁ, এই অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিয়াভল’র আনুষ্ঠানিক পথচলা শুরু হল মরুশহরে, যা শাহরুখের দ্বিতীয় বাড়িও বটে।

Banglabid

এদিন শাহরুখকে ধূসর রঙের টি-শার্ট ও প্যান্টের সঙ্গে নীল জ্যাকেট এবং কালো ডিয়াভল ক্যাপ পরে মঞ্চে দেখা গেল। ব্লকবাস্টার স্পাই থ্রিলার ‘পাঠান’র জনপ্রিয় টাইটেল ট্র্যাক ‘ঝুমে জো পাঠান’-এ মঞ্চ মাতালেন বাদশা। হাজার হাজার ভক্তের সামনে দু-হাত খুলে নিজের সিগনেচার পোজও দিলেন।

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় সাদা টি-শার্ট পরে ভক্তদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে আরিয়ান খানকে। তার মা, ইন্টেরিয়র ডিজাইনার তথা চলচ্চিত্র প্রযোজক গৌরী খান এবং বোন সুহানা খানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরিয়ানের পোশাকের আকাশছোঁয়া দাম নিয়ে চর্চার শেষ নেই। মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে সেই টি-শার্টের দাম। এক-একটি টি-শার্টের দাম লক্ষাধিক টাকা। এদিকে অভিনেতা হিসেবে আরিয়ানকে পর্দায় দেখা না গেলেও পরিচালক আরিয়ানের কেরামতি দেখতে মুখিয়ে শাহরুখ ভক্তরা। তিনি স্টারডমের শুটিং শেষ করেছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরেই এই সিরিজ। ববি দেওল, করণ জোহরের মতো বড় বড় নামেরা থাকবেন এই সিরিজে। তবে মুক্তির তারিখ বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম এখনও প্রকাশ্যে আসেনি। –হিন্দুস্থান টাইমস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানদুবাইশাহরুখ খানশাহরুখ খান পুত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬

সিলেটে এক পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

আদালতের কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে অবস্থান কর্মসূচি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT