চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের যে প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে ‘ডানকি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

তথ্য মন্ত্রণালয়ের পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডও বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা কর্তনে ‘ডানকি’ বাংলাদেশে মুক্তির অনুমতি দিল। জানা যায়, শাহরুখ খান অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত বহুল প্রতীক্ষিত এ ছবিটি শুক্রবার থেকে বাংলাদেশের ৪৬টি সিনেমা হলে চলবে।

‘ডানকি’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠান থেকে এর আগে পাঠান, জওয়ান, কিসি কি ভাই কিসি কা জান, অ্যানিমেল ছবিগুলো আমদানির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দেয়া হয়েছিল।

আমদানিকারক ও সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন জানান, সরকারি আমদানি রপ্তানির যাবতীয় নিয়ম মেনে ডানকি বাংলাদেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ৪৬ সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে ‘ডানকি’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়৷ সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪১ মিনিট। সেন্সর প্রাপ্তির খবরে মাল্টিপ্লেক্স জয় সিনেমাসে এরইমধ্যে ‘ডানকি’র রাতের শো শুরু হয়েছে।

বলিউড তারকা শাহরুখ খানের অগণিত ভক্ত বাংলাদেশে। এবছর তার ‘পাঠান’ ও ‘জওয়ান’ অভাবনীয় সাফল্য পেয়েছে। কিং খান অনুরাগীরা এবার তার ‘ডাকনি’র অপেক্ষায় মুখিয়ে ছিলেন। তাদের সেই অপেক্ষার অবসান হলো।

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডানকি’

এদিকে, শুক্রবার থেকে বাংলাদেশে ‘ডানকি’ মুক্তির খবর ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখায় ছবিটির অগ্রিম টিকেট সংগ্রহ করতে শত শত শাহরুখ ভক্তরা ভিড় জমান।

Reneta

সিনেমা হল সংশ্লিষ্ঠরা বলছেন, বছর শেষে রাজনৈতিক অস্থিরতায় দেশের সিনেমা মুক্তি পাচ্ছে না। ‘ডানকি’ নিয়ে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।

গৌরী খানের প্রযোজনায় রেড চিলিজের ব্যানারে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ডানকি। শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু সহ বহু পরিচিত মুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডানকিতাপসী পান্নুবলিউডবাংলাদেশে শাহরুখের ছবিভিকি কৌশললিড বিনোদনশাহরুখশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT