চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির কারণেই কলকাতায় থাকবেন শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতায় পা রাখছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে এই সফরটা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনও অনুষ্ঠান, কিংবা তার দল কলকাতা নাইট রাইডার্সের খেলার জন্য নয়! এবার শাহরুখ যাচ্ছেন এক বিশেষ কারণেই! কারণে এদিন কলকাতায় হাজির হচ্ছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তী লিওনেল মেসি।

মেসি–উত্তেজনায় এখন সরগরম পুরো কলকাতা। প্রায় এক যুগ পর দ্বিতীয়বারের মতো এ শহরে আসছেন আর্জেন্টাইন এই তারকা খেলোয়াড়। আর তাকে স্বাগত জানাতেই হাজির থাকবেন শাহরুখ খান।

এক্স–এ (টুইটার) পোস্টে কিং খান লিখেছেন, “এবার আমার নাইটদের জন্য নয়, অন্য এক উপলক্ষেই আমি কলকাতা আসছি। আশা করছি ভ্রমণটা বেশ ‘মেসি’ হবে!”

তিনি আরও জানান, ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হবে কলকাতার দর্শকদের সঙ্গে।

ইতোমধ্যেই শহরে মেসিকে ঘিরে আয়োজনের জৌলুস চোখ ধাঁধাঁনো। বিধায়ক সুজিত বসুর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে ৭০ ফুট উঁচু মেসির বিশাল মূর্তি, যা বানাতে শিল্পী মন্টি পালের লেগেছে টানা ৪০ দিন।

এর আগে কলকাতায় এসে মেসি খেলেছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এবারও তার আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ—আর সেই উদ্দীপনায় যোগ দিতে আসছেন বলিউডের বাদশা শাহরুখ খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাফুটবলবলিউডমেসিশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT