চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পরও থাকবেন শ্রীরাম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাডিলেড থেকে: পাকিস্তানের বিপক্ষে রোববারের ম্যাচের পরই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন। তার সঙ্গে শেষ হবে শ্রীধরন শ্রীরামের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির মেয়াদও। চুক্তি নবায়ন করা হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের কাছে এ ব্যাপারে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘অনেকেই জানতে চাচ্ছে চুক্তির বিষয়টি নিয়ে তবে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো বোর্ড সভায়। কোচরা সবাই ছুটিতে চলে যাবেন। দেশে ফিরে আমরা সিদ্ধান্ত নেবো।’

গতকাল কারেন রোল্টন ওভাল মাঠে বাংলাদেশ দল যখন অনুশীলন করছিল তখন জালাল ইউনুস সাংবাদিকদের সঙ্গে আড্ডায় টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরামের প্রশংসাই করছিলেন। জানা গেছে খেলোয়াড়রাও সন্তুষ্ট তার কাজে।

আগস্টে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ টুয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় শ্রীরামকে। হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো থাকায় তাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয় বিসিবি। পরে টি-টুয়েন্টি থেকে হেড কোচ ডমিঙ্গোকে সরিয়ে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দেওয়া হয়।

শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট বলা হলেও বিশ্বকাপে আইসিসি মিডিয়া কর্মীরা তাকে বাংলাদেশের হেড কোচ হিসেবেই পরিচয় করিয়ে দিচ্ছেন সংবাদ সম্মেলনে।

খুব বেশি প্রত্যাশা নিয়ে বাংলাদেশ এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে আসেনি। বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন পরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই আসরকে দেখছেন তিনি। শ্রীরামও ভবিষ্যতের জন্য দল গড়ার লক্ষ্যের কথা কয়েক দফা বলেছেন।

Reneta

পাকিস্তানের বিপক্ষে রোববার অ্যাডিলেড ওভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগে শ্রীরাম মনে করিয়ে দিলেন সাফল্যের কথা। বিশ্বকাপের মূলপর্বে এবারই প্রথম একাধিক ম্যাচ জিতেছে বাংলাদেশ।

‘টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা আসর এটি। বাংলাদেশের ইতিহাসে আগে কখনও মূল পর্বে দুটি খেলায় জেতেনি দল। আমরা সেটা করেছি। ছেলেরা নিজেদের নিয়ে গর্ব করতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডিলেডএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০টি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২বিসিবিশ্রীরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT