চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে শ্রীলঙ্কায় ৬২ বছর বয়সী কোচ সুমিথ ফের্নান্দোর মৃত্যু হয়েছে। তাকে মারধরের অভিযোগে ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার পর তাকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিশু সুরক্ষা হেফাজতে পাঠানো হয়েছে।

ফের্নান্দো একসময় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের স্কুল জীবনে কোচ ছিলেন। ৮ আগস্ট পানি নিয়ে বিবাদের জেরে দুই খেলোয়াড়ের সঙ্গে তার বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এরপরে ফের্নান্দোকে আঘাত করা হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফের্নান্দো কলম্বোর মোরাতুয়ার প্রিন্স অফ ওয়েলস কলেজের সাবেক কোচ ছিলেন। স্কুল জীবনে মেন্ডিস ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার তার অধীনে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করতেন। ক্লাবটি শ্রীলঙ্কার প্রথম-শ্রেণির ক্রিকেট খেলে।

Banglabid

শ্রীলঙ্কার এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘সন্দেহভাজন ব্যক্তি সিদুয়ার লিয়ানাগেমুল্লার বাসিন্দা। প্রাথমিক তদন্ত অনুযায়ী, সন্দেহভাজনসহ একদল ক্রিকেটার মাঠে পানি পান করার জন্য একটি কলের কাছে গিয়ে দেখেন সেখানে কোন পানি নেই। সে সময় ক্লাবের একজন কর্মচারীর সাথে তাদের তর্কাতর্কি শুরু হয়। সে কর্মচারী খেলোয়াড়দের একজনকে মারধর করার চেষ্টা করেছিলেন, সেখানে থেকে ঘটনার সুত্রপাত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোচলিড স্পোর্টসশ্রীলংকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT