চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপনে নারীদের ভিডিও ধারণ, গ্রেপ্তার দুই লঙ্কান ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০১, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বেশ কঠিন সময় চলছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ডের, সরকারের চাপে পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি থেকে সকল কর্মকর্তা। পরে কিংবদন্তি কুমার সাঙ্গাকারাসহ ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এসএলসি পরিচালনার জন্য। এর মাঝে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার ঘটিয়েছেন দুঃখজনক এক কাণ্ড। হোটেলের বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ করে গ্রেপ্তার হয়েছেন তারা।

কলম্বোর নারাহেনপিতায় যে হোটেলে খেলোয়াড়রা ছিলেন, তাদের দুজন নারীদের গোসলের দৃশ্য ধারণ করেন। অভিযোগ আসার পর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সেই দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়। পরে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়েছে উভয়কে এবং জামিনে মুক্তি দেয়া হয়েছে, বাংলাদেশি টাকায় যা প্রায় ২ লাখের সমান।

হোটেলে থাকা নারীরা অভিযোগ করার পর চলতি সপ্তাহের শুরুতে ক্রিকেটারদের গ্রেপ্তার করা হয়েছিল। বাথরুমে থাকাকালীন তাদের মোবাইল ফোনে ভিডিও করা হচ্ছিল। শ্রীলঙ্কা পুলিশ বলেছে, ভিডিওগুলোর কোনটি অনলাইনে শেয়ার করা হয়েছে কিনা তা নারাহেনপিতা পুলিশ তদন্ত করছে।

প্রাথমিক শুনানির জন্য আলুথকাডে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার পর খেলোয়াড়দের আগামী ২৫ মে আবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। এসএলসির পালাবদল হওয়াতে গত ৪৮ ঘণ্টায় বোর্ডে অস্থিরতা চলছে। ফলে বোর্ড এখনও কোন শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএলসিলিড স্পোর্টসশ্রীলঙ্কাশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT