ক্রিকেট

শ্রীলঙ্কান ক্রিকেটের পরামর্শক করা হল জয়সুরিয়াকে

শ্রীলঙ্কান ক্রিকেটের পরামর্শক জয়সুরিয়া অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কান ক্রিকেটের পরামর্শক জয়সুরিয়া ক্রিকেট অনুশীলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক ওপেনার-অলরাউন্ডার সনাৎ জয়সুরিয়াকে পরামর্শক করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এক বছরের জন্য ক্ষেতারামার হাই-পারফরম্যান্স সেন্টারে খেলোয়াড়-কোচদের পর্যবেক্ষণ করবেন তিনি। খেলোয়াড়দের ‘ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন’ ও কোচিং স্টাফের ভালো-মন্দ দেখাশোনার দায়িত্বও তার।

শ্রীলঙ্কান বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘জয়সুরিয়া জাতীয় দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম প্রতিষ্ঠা করবেন, সাথে প্রধান হিসেবে প্রতিটি শৃঙ্খলার সাথে সমন্বয় করবেন। অন্যান্য দায়িত্বও তার উপর বর্তাবে।’

জয়সুরিয়া ২০১৯ সালে আইসিসির দুর্নীতি দমন ইউনিট কর্তৃক দুবছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর লঙ্কান ক্রিকেটে প্রথম কোনো দায়িত্বে এলেন। দুর্নীতি দমন ইউনিটের দুটি অভিযোগে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা না চাওয়া এবং বাধা বা দেরি করানোর অভিযোগে দুবছরের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছিলেন তিনি।

এর আগে দুই বিতর্কিত মেয়াদে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ছিলেন জয়সুরিয়া। প্রথমটিতে সংসদ সদস্য হিসেবে যে সরকারের অংশ ছিলেন, তার ঘনিষ্ঠ একজন খেলোয়াড়কে সমর্থনের অভিযোগ আনা হয়েছিল। দ্বিতীয় মেয়াদে ছেলেদের জাতীয় দলে উল্লেখযোগ্য বিপর্যয় ঘটেছিল। দ্বিতীয় মেয়াদে আকসু জয়সুরিয়াকে অভিযোগের সাথে সম্পর্কিত পেয়েছিল।

জয়সুরিয়ার নিয়োগ গত কয়েকদিনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ, উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও এই সপ্তাহে নিয়োগ করা করেছে।

বিষয়:আইসিসি আকসু এসএলসি জয়সুরিয়া থারাঙ্গা শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…