চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দেশের জন্য ফি ছাড়া পর্যটন ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারত, চীন ও রাশিয়াসহ সাত দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা সেবা দিচ্ছে শ্রীলঙ্কা। এই সপ্তাহেই এমন একটি প্রস্তাবের অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, শ্রীলঙ্কার মন্ত্রিসভার অনুমোদনে যেই ৭ দেশ বিনামূল্যে পর্যটন ভিসা সেবা পাবে তারা হল- ভারত, চীন, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন এই ৭ দেশের নাগরিকেরা।

পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা। বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচিরই একটি অংশ। করোনা মহামারি, গতবছরের চরম আর্থিক সংকট এবং জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে দেশটির পর্যটক অনেক কমে গিয়েছিল।

তবে গত বছরের তুলনায় চলতি বছর পর্যটকের হার বেড়েছে শ্রীলঙ্কায়। এই বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক গেছেন দেশটিতে। বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বছর এখন পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গেছেন। এরপরই আছেন রাশিয়ার পর্যটকেরা, যাদের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৩০০ জন।

চলতি বছর প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে। গতবছর একই সময়ে সংখ্যাটি ছিল ৮৩৩ মিলিয়ন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াচীনজাপানথাইল্যান্ডবিনামূল্যে পর্যটন ভিসাভারতমালয়েশিয়ারাশিয়াশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT