চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারেনের হ্যাটট্রিক, লঙ্কানদের হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েক দফা বৃষ্টির হানায় ম্যাচ নেমে এসেছিল ১৭ ওভারে। আদিল রশিদের নিয়ন্ত্রিত বোলিং ও স্যাম কারেনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ গড়তে দেয়নি ইংল্যান্ড। এরপর বাকি কাজটা সারেন ব্যাটাররা। বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়ে তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল‍্যান্ড।

পাল্লেকেলেতে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ১৬.২ ওভারে ১৩৩ রানে গুড়িয়ে যায় স্বাগতিকরা। জবাবে নেমে ১৫ ওভারে ৪ উইকেটে ১২৫ রান তোলে ইংল্যান্ড। ফের বৃষ্টির হানায় খেলা থামে সেখানেই। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১১ রানে এগিয়ে থেকে জিতে যায় ইংল্যান্ড।

১৬তম ওভারে হ্যাটট্রিক করেন কারেন। চতুর্থ বলে দাসুন শানাকাকে ফেরান। পরের দুই বলে আউট করেন মাহেশ থিকসানা ও মাথিশা পাথিরানাকে। ৩ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নেন ইংলিশ পেসার। আদিল রশিদ ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট। এছাড়া জেমি ওভেরটন ও লিয়াম ডাউসন নেন ২টি করে উইকেট।

লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৭ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া পাথুম নিশাঙ্কা ২৩, দাসুন শানাকা ২০ রান করেন।

জবাবে নেমে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ফিল সল্ট। ২৯ রান করেন টম বেন্টন। জশ বাটলার ১৭ এবং হ্যারি ব্রুক ১৬ রান করেন।

লঙ্কানদের হয়ে ইশান মালিঙ্কা ২ উইকেট নেন। পাথিরানা ও শানাকা নেন একটি করে উইকেট।

ট্যাগ: আদিলইংল্যান্ডকারেনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় পুরস্কারে নিজের নাম দেখে বিব্রত ‘রক্তজবা’ নির্মাতা

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ‘বোম্ব সাইক্লোন’

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ‘বোম্ব সাইক্লোন’

ছবি: সংগৃহীত

সন্ধ্যা থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা, শুষ্ক থাকতে পারে আবহাওয়া

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT