অপরাধ

যুবদলের পরিচয়ে দোকান দখলে গিয়ে শ্রমিক লীগ সদস্য আটক

শ্রমিক লীগ সদস্য দোকান দখলের সময় আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

দোকান দখলের সময় শ্রমিক লীগ সদস্যকে আটক করা হয়, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের একজন নেতা আটক হয়েছেন।

মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এই তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মহানগর উত্তর যুবদলের নেতারা তাকে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃত শ্রমিক লীগ নেতার নাম সোহেল রানা, তিনি উত্তর সিটির ৯৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খবর পাই যে, মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আমরা ওই লোককে হাতেনাতে আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, স্থানীয় ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে এসেছিল।

সাজ্জাদুল মিরাজ উপস্থিত গণমাধ্যমকে জানান, এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

বিষয়:যুবদল শ্রমিক লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…