চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো সমর্থন দিলে আরও সাফল্য এনে দেব: বাংলাদেশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক জিতে ফিরেছে বাংলাদেশ। সাফল্যে দলকে সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেছেন, আমাদের ভালো সমর্থন দিলে দলকে আরও সাফল্য এনে দিতে পারব।

জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স কক্ষে সংবর্ধনায় শ্রাবণী মল্লিক বলেন, ‘বিগত পাঁচ বছর কাবাডির বাইরে ছিলাম। কাবাডিতে ফিরে আসা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। দলে আসার পর আমাকে অধিনায়কের দায়িত্বে দেয়া হয়। আমরা দলকে নিয়ে খুব বেশি অনুশীলন করতে পারিনি। তারপরও আমাদের সব খেলোয়াড়ের মধ্যে একটা তাড়না ছিল সাফল্য আনার।’

‘আমাদের ধারণা ছিল নেপাল, শ্রীলঙ্কার মতো দেশ থাকবে, তাদের হারিয়ে আমরা সাফল্য পাব। কিন্তু ওখানে গিয়ে দেখি ওদের অবস্থা আমাদের চেয়ে আরও ভালো। আমরা যে অনুশীলন করে ওখানে গেছি, ওদের সাথে লড়াই করার মতো শক্তি আমাদের ছিল না। তখন কোচ আমাদের এতটুকু সাহস দিয়েছে যে, ওরা পারলে তোমরাও পারবা। কোচের দেয়া সাহস বুকে নিয়ে আমরা মাঠে নেমেছিলাম।’

খেলোয়াড়দের প্রশংসায় শ্রাবণী বলেন, ‘থাইল্যান্ডের বিপক্ষে দলের খেলোয়াড়রা এত ভালো খেলেছে, আমরাও ম্যাচ জিতেছিলাম। এ খেলায় মেয়েরা ব্যতীত কারও মাঠে যাওয়ার সুযোগ ছিল না। আমাদের সাহস দেয়ার জন্য মালেকা আপা মাঠে ছিলেন।’

‘আমাদের কমিটির সবাই আমাদের বেশ সমর্থন দিয়েছে। আপনারা কাবাডির সাথে যারা সংযুক্ত আছেন তারা আমাদের সাহস দিলে আরও ভালো কিছু এনে দিতে পারব। আপনারা যেভাবে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন এভাবে সমর্থন দিয়ে যাবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানএনএসসিকাবাডিথাইল্যান্ডবাংলাদেশমালেকালিড স্পোর্টসশ্রাবণী
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT